ক্রীড়া শিক্ষকের বাণী

ক্রীড়া শুধু শারীরিক চর্চা নয়, এটি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও দলীয় চেতনার উৎকর্ষ সাধনের এক অনন্য মাধ্যম। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও মনকে প্রফুল্ল রাখে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তারা শিখতে পারে নেতৃত্ব, আত্মনিয়ন্ত্রণ ও পরিশ্রমের মূল্য।

আমাদের বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া চেতনা জাগিয়ে তোলার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, খেলাধুলা শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী মাধ্যম।

সবার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য খেলাধুলাকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করি—এই কামনা করি।

মোঃ নজরুল ইসলাম

সহকারী সিনিয়র শিক্ষক

পদ্মা উচ্চ বিদ্যালয়

চারঘাট-রাজশাহী