গ্রন্থাগার জ্ঞানার্জনের পবিত্র ক্ষেত্র। একটি বিদ্যালয়ের মেধা ও মননের বিকাশে এর গুরুত্ব অপরিসীম। বইয়ের পাতায় লুকিয়ে থাকে ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি। আমাদের পদ্মা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারটি শিক্ষার্থীদের জন্য এমনই এক জ্ঞানের ভান্ডার, যেখানে রয়েছে পাঠের আনন্দ আর আত্মগঠনের পথ।
আসুন, আমরা বইকে ভালোবাসি, জ্ঞানের খোঁজে আগ্রহী হই এবং নিয়মিত গ্রন্থাগার ব্যবহার করে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলি। বইয়ের সাথে বন্ধুত্ব আমাদের জীবনে সফলতার দ্বার খুলে দেয়।”
মোসাঃ জাহিদা খাতুন মিলি
সহকারী শিক্ষক
পদ্মা উচ্চ বিদ্যালয়
চারঘাট, রাজশাহী
