শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে প্রগতির পথে এগিয়ে নেয়। পদ্মা উচ্চ বিদ্যালয় তার প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে নয়, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হয়ে উঠুক — এটাই আমাদের চাওয়া।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক শিক্ষা ও প্রযুক্তির ব্যবহার অনিবার্য। তাই আমরা শিক্ষার্থীদের আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ে এক অনুকূল পরিবেশ তৈরি করেছি। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠার মাধ্যমে পদ্মা উচ্চ বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
আমার বিশ্বাস, আগামী দিনে এই প্রতিষ্ঠান শুধু চারঘাট নয়, পুরো রাজশাহী জেলাতেই একটি শিক্ষার আলো হিসেবে উজ্জ্বল হয়ে উঠবে।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
(মোঃ সাদেক আলী )
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
পদ্মা উচ্চ বিদ্যালয়
চারঘাট, রাজশাহী
